Ticker

6/recent/ticker-posts

Person

 

Person (পুরুষ)

 

What is Person (পুরুষ কি)?

Person যে কোন ব্যক্তি, বস্তু বা প্রাণী হতে পারে। যে কথা বলে সে First Person, যার সাথে বা যাকে

সম্বোধন করে কথা বলে তাকে Second Person এবং যার সম্বন্ধে বলে তাকে Third Person বলে।


অন্যভাবে বলা যায়, বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা  Pronoun কে আশ্রয় করে verb-এর কাজ সম্পন্ন 

হয় তাকে Person বা পুরুষ বলে 

 

Kinds Of Person (পুরুষ এর প্রকারভেদ) :

### Person তিন প্রকার :

1.    First Person (উত্তম পুরুষ

2.    Second Person (মধ্যম পুরুষ)

3.    Third Person (নাম পুরুষ)


👉First Person (উত্তম পুরুষ) : Sentence বা বাক্যে আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে  First Person 

বলে যেমন : I , We, Me, Us, My, Mine, Our, Ours ইত্যাদি

👉Second Person (মধ্যম পুরুষ) : Sentence বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second 

Person বলে যেমন : You, Your, Yours ইত্যাদি

👉Third Person (নাম পুরুষ) : Sentence বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট 

(Noun বা Pronoun) সবগুলোকে Third Person বলে যেমন : He, She, It, Ram, Pen, Education  ইত্যাদি


নিচের Note দুটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

Note-1: শুধু Noun   Pronoun-এর Person হয়ে থাকে ,অন্য কোন Part of Speech-এর Person হয় না।  

যেমনঃ Man, Woman, Boy, Girl, Table, Mother, Team, People, Honesty এগুলো সবই Third Person.

Note-2: তিনটি Person পরপর কর্তা (Nominative/Subjective) হিসেবে ব্যবহার করতে হলে  প্রথমে  

Second person, তারপর Third person এবং সবশেষে First person বসে  অর্থাৎ 231 হবে। যেমনঃ You, he 

and I went there yesterday. 


কিন্তু দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে প্রথমে First person তারপরে Second person এবং শেষে 


Third person অনুসারে বসে। একে সংক্ষেপে 123 বলা যায়। তবে এক্ষেত্রে 132 ব্যবহার করা যায়। তবে 


প্রথমেই নিয়মটি বেশি প্রচলিত। এক্ষেত্রে Verb টি সর্বদাই Plural হয়।


যেমনঃ I, you and he are guilty or I, he and you are guilty.


আপডেট তথ্য পেতে এখানে ক্লিক করুন

 

 

###Case ভেদে Person- এর রূপের পরিবর্তন  ঘটে  নিচে ছকের সাহায্য দেখানো হলো :


Person

Number

 

Case

 

Nominative/

Subjective

Objective

Possessive

1st

Singular

I (আমি)

Me (আমাকে)

My,Mine (আমার)

Plural

We (আমরা)

Us( আমাদেরকে)

Our, Ours ( আমাদের )

2nd

Singular

You (তুমি)

You (তোমাকে)

Your, Yours (তোমার)

Plural

You(তোমারা)

You(তোমাদেরকে)

Your, Yours (তোমাদের)

3rd

Singular

He – সে (পুং)

Him – তাকে (পুং)

His – তার (পুং)

She -সে (স্ত্রী)

Her – তাকে (স্ত্রী)

Her – তার (স্ত্রী)

It (ইহা)

It (ইহাকে)

Its (ইহার)

Plural

They (তারা)

Them (তাদেরকে)

Their,Theirs (তাদের)

 

 

 

 

 

Post a Comment

0 Comments